✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৯৭% টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি : আইইডিসিআর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৩, | ০৬:০৩:৪৪ |

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের এক মাস পর টিকাগ্রহীতার শরীরে ৯২ শতাংশ ও দুই মাস পর ৯৭ শতাংশ এন্টিবডি তৈরি হয়েছে।

আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর, বি) যৌথ গবেষণার ফলাফলে এই তথ্য জানা গেছে। বুধবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণায় সব বয়সী টিকাগ্রহীতার মধ্যে এন্টিবডির উপস্থিতি পাওয়া যায়। অন্যান্য রোগে আক্রান্ত থাকা কিংবা না থাকার সঙ্গে এন্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি। যারা আগে কভিড আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে টিকাগ্রহণের পর ৪ গুণ বেশি এন্টিবডি তৈরির প্রমাণ মেলে গবেষণায়।

প্রাথমিকভাবে ১২০ জনের শরীরে টিকার কার্যকারিতা পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..